এটা কেবল একজন নেতার ফেরা নয়, ইতিহাসের যুগসন্ধিক্ষণ: একেএম ফজলুল হক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়-এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণ। এমন

2025-12-22T17:08:51+00:00
2025-12-22T17:08:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এটা কেবল একজন নেতার ফেরা নয়, ইতিহাসের যুগসন্ধিক্ষণ: একেএম ফজলুল হক
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:০৮ পিএম   (ভিজিট : ৭৮)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়-এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণ। এমন প্রত্যাশা থেকেই তাঁর আগমনকে কেন্দ্র করে দেশজুড়ে গণমানুষের জোয়ার নামবে বলে মন্তব্য করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য, গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী একেএম ফজলুল হক মিলন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৩ নম্বর সেক্টরে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অন্তত এক কোটি মানুষের সমাগম হবে। কারণ এটি শুধুমাত্র একজন নেতার দেশে ফেরা নয়, বরং ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা।”

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব অনিবার্য। তাঁর আগমন ঘিরে যে সংবর্ধনা সভার আয়োজন করা হচ্ছে, তা সফল করতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমদ সিদ্দিকীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মুজিবুর রহমান।

সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালিকুজ্জামান বাবলু, বিএনপি নেতা ফরিদ আহমেদ মৃধাসহ গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy