প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম আপডেট: ২২.১২.২০২৫ ৫:৪২ পিএম (ভিজিট : ১৪০)

X
বরিশাল বাকেরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রুমানা আফরোজের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার, সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, রুহুল আমিন জোমাদ্দার, সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন শাহীন। কবাই বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক কামরুল হাসান রুবেল। চরামদ্দী বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোহাগ।কাজী শাহ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি লিটন মৃধা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার এবং সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনি প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বাকেরগঞ্জে কর্মরত গনমাধ্যম কর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মনোনয়ন সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিক ধানের শীষে ভোট দিয়ে বাকেরগঞ্জ উপজেলার মাদক, মুক্ত সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ আগামীর বাকেরগঞ্জ বিনির্মাণ করতে হবে। তিনি বলেন বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আবুল হোসেন খান আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন তাই সকলের কাছে দোয়া করার আহ্বান জানান যেন তারেক রহমান দেশে ফিরে দেশ ও জাতির কল্যাণে আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করতে পারেন।