প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম (ভিজিট : ১৭৯)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্ণীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার দুপুর ১টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ ছাড়া বিভিন্ন সময়ে একই আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় সমাজতান্ত্রীক দল-জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা খালেদ সাইফুল্যাহ এবং স্বতন্দ্র প্রার্থী মঞ্জুর মোর্শেদ এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল।
২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীকে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহসম্পাদক।
মনোনয়ন সংগ্রহ শেষে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, নির্বাচন কমিশনের আইন মেনেই আমি মনোনয়োন ফরম সংগ্রহ করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই ফরম যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিবেন বলে জানান।