গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যুগপৎভাবে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। জুলাই সনদ বাস্তবায়নে সেখানে

2025-12-22T17:51:54+00:00
2025-12-22T17:51:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:৫১ পিএম   (ভিজিট : ২২৬)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যুগপৎভাবে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। জুলাই সনদ বাস্তবায়নে সেখানে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় এক ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’র উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু হয়েছে। ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভোটের গাড়ি দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলা পরিভ্রমণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতে হবে। ভোটাধিকার দয়া নয়; সাংবিধানিক অধিকার। দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা নির্ধারণ হবে এবারের নির্বাচন আর গণভোটে।

ড. ইউনূস আরও বলেন, নিস্ক্রিয়তা নয়; অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। সরকার সেই পরিবেশ নিশ্চিত করবে। আপনারা জুলাই সনদের পক্ষে ভোট দিন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে আগামী বহুদিনের জন্য নির্ধারণ হবে, দেশ কোন পথে যাবে।





  বিষয়:   গণভোট  প্রধান উপদেষ্টা  নির্বাচন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy