আনোয়ারায় ধানের শীষের প্রার্থী নিজামের মনোনয়ন ফরম সংগ্রহ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম (ভিজিট : ৭৩)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আনোয়ারা ও কর্ণফুলী আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।
এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার পুত্র সাহওয়াজ জামাল নিজাম সনি। সোমবার দুপুরে সরকারি রিটার্নিং অফিসার ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর নিকট থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু ছালেহ জাফর, বিএনপি নেতা আখতারুন্নবী চৌধুরী, শহিদুল ইসলাম ও আবু তাহের খান বাবু প্রমুখ।