প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৬:২২ পিএম (ভিজিট : ৬৭)

X
ঢাকার কেরানীগঞ্জে রাজেন্দ্রপুর এলাকার একটি ফলের আড়তে কেমিক্যাল ও ফরমালিন মিশিয়ে কলা ও অন্যান্য ফল পাকানোর অভিযোগে ৯ জনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
একইদিনে উপজেলার জিঞ্জিরা এলাকায় অবৈধভাবে হারপিক ও ভীম লিকুইড তৈরির ‘পিউর ক্লিন’ নামের একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই অনুমোদন ছাড়া, লাইসেন্সবিহীন ও অযোগ্য কর্মী দ্বারা পরিচালিত কারখানায় বিপজ্জনক কেমিক্যাল এবং কাঁচামাল ব্যবহৃত, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফলে কারখানাটি সিলগালা করা হয়।
এবিষয়ে উমর ফারুক জানান, কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফল ও সবজিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করছে, যা মানবদেহের জন্য মারাত্মক। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাদের দণ্ড প্রদান করা হয়েছে। বিভিন্ন অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, বিএসটিআই ফিল্ড অফিসার আলী আকবর সুহেল, কেরানীগঞ্জ থানার এসআই হাসমাত আহমেদ ও মাহবুব রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।