শেবাচিমের অধ্যক্ষ হলেন অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন বাবলু

বরিশাল অফিস

সারাবাংলা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবলু। রোববার

2025-12-22T19:55:36+00:00
2025-12-22T19:55:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেবাচিমের অধ্যক্ষ হলেন অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন বাবলু
বরিশাল অফিস
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৭১)
X

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবলু। রোববার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদনন্নতি নিশ্চিত করা হয়। তিনি একই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দুর-রে শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। এতে আরও বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৪ ডিসেম্বরে মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

নিয়োগের নিজের অনুভূতি ও পরিকল্পনা তুলে ধরে অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবলু বলেন, যেহেতু আমি এই মেডিকেল কলেজের একজন প্রাক্তন ছাত্র, এখন এখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছি, খুব ভালো লাগছে। আমি চেষ্টা করবো, আমাদের যেসব সমস্যা আছে, সেগুলো দ্রুত সমাধান করতে। তিনি আরও বলেন, আমাদের এখানে অবকাঠামোগত সমস্যা আছে। ছাত্রাবাসগুলোর সমস্যা আছে। হাসপাতালে চলতে থাকা সমস্যার মধ্যে অনেকগুলো সমাধান করা হয়েছে। ওয়ার্ডগুলোতে সমস্যা আছে, সেগুলো সমাধানের চেষ্টা করছি। আশা করি, আগামী ছয় মাসের মধ্যে অনেক সমস্যার সমাধান করতে পারবো। ১৫তলা বিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণকাজ এক মাসের মধ্যেই শুরু হবে। 

শেবাচিমকে শিক্ষা ও প্রশাসনিকভাবে দেশের একটি ভালো মেডিকেল কলেজে হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই বলে যোগ করেন তিনি। 

মেডিকেলে দীর্ঘ দিন ধরে চলতে শিক্ষক সংকট দূর হয়েছে জানিয়ে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, আমাদের এখানে এখন আর শিক্ষক সংকট নেই। পদোন্নতির পর থেকে আমাদের এখানে সকল বিভাগ ভালোভাবে চালানোর মতো শিক্ষক আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy