প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম (ভিজিট : ৭০)

X
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়ার পক্ষে নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির নেতৃবন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে ফরম সংগ্রহ করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ উপজেলা পরিষদ ভবনে যায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা: খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভ্ইূয়া ও সাধারণ সম্পাদক মো. আক্তার খাঁন সহ আরো অনেকে।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সে লক্ষ্যে তিনি এলাকায় সভা সমাবেশ ও গণসংযোগ করেন। তবে বিএনপির প্রথম দফায় ঘোষিত ২৩৭ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর সাথে এ আসনে সাবেক এমপি প্রার্থী মুশফিকুর রহমানের নাম ঘোষণা করা হয়। এরপরও কবীর আহমেদ ভূইয়ার সমর্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের আশায় রয়েছেন। সেলক্ষ্যে মিছিল-সমাবেশ করা হয়েছে।
এ ব্যপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু বলেন, কবীর আহমেদ ভূইয়ার পরামর্শে আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। সে পর্যন্ত কি হয় তার অপেক্ষা করবো।
এদিকে, বিএনপির একটি সূত্র জানিয়েছে ৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মুশফিকুর রহমান ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ আসনে আরও ৫ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন, তারা মুশফিকুর রহমানকে সমর্থন দিয়েছেন।