প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম (ভিজিট : ১৩১)

X
সোমবার শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান শেরপুর কানাসাখোলা-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
প্রায় ১,০৮২ কোটি টাকা ব্যয়ে যা আঞ্চলিক যোগাযোগে বড় ভূমিকা রাখবে, যদিও জমি অধিগ্রহণ ও বাস্তবায়নে কিছুটা বিলম্ব হলেও শেরপুরে একনেক প্রকল্পভুক্ত সড়কগুলোর মধ্যে শেরপুর-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে।
এছাড়া, বনগাঁও-নন্নী সড়ক প্রশস্তকরণ এবং শেরপুর-নকলা-ফুলপুর-ময়মনসিংহ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজও হয়েছে, যা জেলার উন্নয়নে অবদান রাখছে।
তবে জমি অধিগ্রহণে বিলম্বের কারণে ময়মনসিংহের কিছু অংশের কাজ শুরু করা যায়নি, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। এই প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে এবং এটি বাস্তবায়িত হলে এই রুটে যাতায়াত অনেক সহজ ও দ্রুত হবে, যা উত্তরাঞ্চল ও রাজধানীর মধ্যে সংযোগ আরও সুদৃঢ় করবে।
এসময় উপস্থিত ছিলেন মো: শাকিরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক শেরপুর, মাহবুবা হক শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শেরপুর, মো: শাকিরুল ইসলাম নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ শেরপুর মোঃ রুহুল আমিন খান উপ-বিভাগীয় প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ শেরপুর।
এছাড়াও শেরপুর সদর এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।