উপদেষ্টা পরিষদে বড় পরিবর্তনের আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের উচ্চ পর্যায়েও বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা গেছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এসব পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সরকারের নির্ভরযোগ্য সূত্র।

2025-12-23T03:00:23+00:00
2025-12-23T03:00:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপদেষ্টা পরিষদে বড় পরিবর্তনের আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৩:০০ এএম   (ভিজিট : ১০৭৫)
X

উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের উচ্চ পর্যায়েও বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এসব পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সরকারের নির্ভরযোগ্য সূত্র।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলেও আলোচনা রয়েছে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনা চলছে।

নির্ভরযোগ্য সূত্রের দাবি, আসন্ন নির্বাচন পরিস্থিতি সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

সেই সাথে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংগঠনটির দাবির মুখেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।




  বিষয়:   উপদেষ্টা পরিষদ  স্বরাষ্ট্র উপদেষ্টা  খলিলুর  জাহাঙ্গীর  নিরাপত্তা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy