গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায়সহ ১০ জনের মনোনয়নপত্র সংগ্রহ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও তাঁর পুত্রবধূ

2025-12-23T10:16:16+00:00
2025-12-23T10:16:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায়সহ ১০ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬ এএম   (ভিজিট : ৩৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও তাঁর পুত্রবধূ বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়সহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অপরদিকে ঢাকা-২ আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত ঢাকা-২ ও ঢাকা-৩ এই দুই আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনের আচরণবিধি ও বিধিমালা অনুযায়ী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঢাকা-২ আসনটি কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী, শাক্তা, তারানগর, বাস্তা, রোহিতপুর, কলাতিয়া ও হযরতপুর ইউনিয়ন এবং সাভার উপজেলার ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়ন নিয়ে গঠিত। অপরদিকে ঢাকা-৩ আসনটি দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর, জিনজিরা, শুভাঢ্যা, কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়ন নিয়ে গঠিত।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ঢাকা-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন—বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম এবং ঢাকা জেলা জামায়াতের শুরা সদস্য ও দলটির মনোনীত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসান।

অন্যদিকে ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাস্টার, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির ও মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম, ইসলামী আন্দোলন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি সুলতান আহমেদ খান, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার মা পারুল মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন এবং দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার গৃহবধূ তাহমিনা রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy