মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার স্বেচ্ছা অব্যাহতি

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুইজন নেতা দলীয় কার্যক্রম থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা হলেন মুকসুদপুর

2025-12-23T10:19:58+00:00
2025-12-23T10:19:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার স্বেচ্ছা অব্যাহতি
মুকসুদপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১৯ এএম   (ভিজিট : ১৭৫)
X

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুইজন নেতা দলীয় কার্যক্রম থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা হলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. জাকির হোসেন মিয়া এবং পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলরাম সরকার।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে তাদের অব্যাহতির বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগার কারণে তারা আর সক্রিয়ভাবে দলীয় দায়িত্ব পালন করতে পারছেন না। এ বাস্তবতা থেকেই দলীয় সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

তারা আরও স্পষ্ট করে জানান, এই সিদ্ধান্তের পেছনে কোনো ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক বিরোধ নেই; বরং শারীরিক সীমাবদ্ধতাই তাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy