প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:২৩ এএম (ভিজিট : ৫৯)

X
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তানজিলুর রহমান (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তানজিলুর রহমানে মৃত্যু হয়।
নিহত তানজিলুর রহমান আলমডাঙ্গার বন্ডবিল গ্রামের স্কুলপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে এবং সে পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রির সহকারী। তার আকস্মিক নির্মম মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল এ বিষয়ে নিহতের ভগ্নীপতি উজ্জ্বলের বরাত দিয়ে জানান,তানজিলুর রহমান(১৩) তার ভগ্নিপতি ইলেকট্রনিক মিস্ত্রি উজ্জ্বলের সহকারী হিসাবে ইলেকট্রনিকের কাজ করতো। সোমবার সকাল থেকে সারাদিম মুন্সিগঞ্জ এলাকায় ইলেকট্রনিকের কাজ শেষে অনুমান রাত ৭ টার দিকে মিস্ত্রি উজ্জলের মোটরসাইকেলের পিছনে চড়ে নিজ বাড়ি বন্ডিল গ্রামে ফিরছিল।
তারা মুন্সিগঞ্জ- আলমাডাঙ্গা সড়কের সেলিম চেয়ারম্যানের ইটভাটার কাছে পৌঁছালে আলমডাঙ্গাগামী একটি দ্রুতগামী ট্রাক পিছনদিক থেকে ধাক্কা দিলে তানজিলুর রহমান মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার তলায় পড়ে যায়। এসময় ট্রাক চালক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এদিকে ট্রাকে পিষ্ট তানজিলুর রহমানকে ঘটনাস্থল থেকে উদ্ধারের আগেই সে মারা যায়। পুলিশ এ খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়। মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়ায় করলে নিহতের পরবার কারো বিরুদ্ধে অভিযোগ না করায় যথাযথ আইনী প্রক্রিয়া উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রামে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।