ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চাইলে আমরা লক্ষ্য হাদি তৈরি হবো: রাকসু ভিপি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

সারাবাংলা

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চাইলে আমরা নতুন করে লক্ষ্য হাদি

2025-12-23T10:43:14+00:00
2025-12-23T10:46:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চাইলে আমরা লক্ষ্য হাদি তৈরি হবো: রাকসু ভিপি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৩ এএম  আপডেট: ২৩.১২.২০২৫ ১০:৪৬ এএম  (ভিজিট : ৪৬)
X

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চাইলে আমরা নতুন করে লক্ষ্য হাদি তৈরি হবো। তিনি বলেন, যারা আজকে ভয় দেখিয়ে শাসন করতে চাই, যে শাসন ফ্যাসিবাদ কায়েমের প্রচেষ্টা চালায়, যে শাসন ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে চায় আমরা তার টুটি চেপে ধরবো ইনশাআল্লাহ। 

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসুর উদ্যোগে আয়োজিত  ‘বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও ইনসাফের বাংলাদেশ বিনিমার্ণের লড়াইয়ে পথপ্রদর্শক একজন হাদি' শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। 

রাকসু ভিপি আরও বলেন, শহিদ ওসমান হাদী সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিপ্লব নিয়ে কাজ করেছেন। ওনি শহিদ হওয়ার পর যে কাজগুলো শেষ হয়ে গেছে এমনটা না। আমরা যারা তার ভাইয়েরা এই জমিনে আছি তারা এই লড়াই চালিয়ে যাবো। 

আলোচনা সভায় রাকসুর সহ-মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান সঞ্চালনায় প্রধান অতিথি রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘৩২ বছর বয়সের হাদির পাশে দাড়ানোর মতো বর্তমানে এই বাংলাদেশে কেউ নেই। সম্ভবত বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে এই বয়সে বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে গিয়েছিল। ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে নিজের সাথেই নিজেরই লড়াই করতে হবে৷ ইনসাফ মানে এই না যে আমি আমার বন্ধুর জন্য কিছু করবো, ইনসাফ মানে এই যে আমি মানুষের অধিকার কীভাবে রক্ষা করবো। মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে এমন মানুষের অধিকার রক্ষা করতে হবে যে তোমার ক্ষতি করার সম্ভাবনা রয়েছে।

উপাচার্য আরও বলেন, যারা হাদীর অনুসারী বলে দাবি করে তাদের মধ্যেই ইনসাফ নেই, যারা অনুসারী দাবি করে তারা শুধু আছে দখলদারিত্ব, ভাগবাটোয়ারার মধ্যে। সুন্দর দেশ গড়তে গেলে হিংসা বিদ্বেষ করে, ভাঙচুর করে দেশ এগিয়ে নেওয়া যাবে না। আমরা হাদীর জন্য দোয়া করি, এবং আমি খুব করে চাই যেন হাদীর কিছু গুণাবলি বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে বর্তায়৷

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম রফিকুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক। এছাড়াও, রাকসু নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy