প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:২৫ এএম (ভিজিট : ৫৭)

X
আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু ছালেহ জাফর, আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান, ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা এম শাহ জাহান, এনসিপির প্রার্থী জুবাইরুল আলম মানিক, বিএনপি নেতা আখতারুন্নবী চৌধুরী, সরওয়ার হোসেন মাসুদ, এলডিপি সভাপতি মোঃ হাবিবুর রহমান সহ নেজাম ইসলাম পার্টি খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিনিধিগণ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অস্ত্র উদ্ধার সহ আচরণবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার গুরুত্বারোপ করেন।