প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে ঈশ্বরদী প্রেসক্লাবের মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

2025-12-23T12:30:09+00:00
2025-12-23T12:30:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে ঈশ্বরদী প্রেসক্লাবের মানববন্ধন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৩০ পিএম   (ভিজিট : ৭৭)
X

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় ঈশ্বরদী স্টেশন রোডে অবস্থিত ঈশ্বরদী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও পথসভার আয়োজন করে ঈশ্বরদী প্রেসক্লাব।


ঈশ্বরদী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ওহীদুজ্জামান টিপুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন।


এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি ও সাপ্তাহিক জংশন-এর সম্পাদক এস এম রাজা, যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক ঈশ্বরদী-এর সম্পাদক এবং সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, সহ-সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, অর্থ সম্পাদক মহিদুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।


এছাড়া বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, আতাউর রহমান পাতা, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ও কাউন্সিলর আনোয়ার হোসেন জনি এবং ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল আলম সনুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।


মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমে হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এবং ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy