সখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুল শিক্ষার্থীর

সখিপুর (টাঙ্গইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের। আজ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস বেলতলী এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে

2025-12-23T12:30:24+00:00
2025-12-23T12:30:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুল শিক্ষার্থীর
সখিপুর (টাঙ্গইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৩০ পিএম   (ভিজিট : ৪৮)
X

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের। আজ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস বেলতলী এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী আবির ও লিখন। আবির কালিদাস গ্রামের পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে এবং লিখন কালিদাস উপজেলার বল্লা চালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কালিদাস গ্রামের বেলতলী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিখনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় পৌঁছালে শিক্ষার্থী লিখনের  মৃত্যু হয়।

বেলতলী এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ওই দুই স্কুল শিক্ষার্থী মোটরসাইকেলে বেলতলী এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসীর নজরে আসার পর ওই দুই স্কুল শিক্ষার্থী এবং আহত আরও একজন শিক্ষার্থী কে নিয়ে নিয়ে জরুরী ভিত্তিতে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

কলতান বিদ্যানিকেতনের পরিচালক মোহাম্মদ বাদল হোসাইন বলেন, নিহত দুই শিক্ষার্থী আবির ও লিখন আমাদের স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী ছিলেন। তারা অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তাঁদেট অকাল মৃত্যুতে আমরা আমাদের স্কুলের মেধাবী সন্তানকে হারালাম এবং তাদের পিতা-মাতা তাদের সন্তানকে হারালো। এ রকম আকস্মিক দুর্ঘটনার বিপর্যয়ের মুখে পতিত হয়ে আর কোন সন্তানের মায়ের কোল যেন খালি না হয়।
সন্তান হারানোর শোক সইবার নয়।
আপনারা সকলেই দোয়া করবেন আমার শিক্ষার্থীদের যেন মহান রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদৌস নসীব করুন। 

স্কুল শিক্ষার্থী মৃত আবীর ও মৃত লিখনের অকাল মৃত্যুতে পরিবার, স্কুল ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।  মৃত ওই দুই স্কুল শিক্ষার্থীর সহপাঠী ও শিক্ষকরা তাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy