প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪০ পিএম (ভিজিট : ১৩৪)

X
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মদন আরডি ভায়া সমাজ সহিলদে ইউপি অফিস পর্যন্ত ৪ হাজার হতে ৭৩০০ মিটার পর্যন্ত কার্পেটিং সড়ক সংস্কার সম্পন্ন করায় এলাকাবাসী এর সুফল ভোগ করছেন। স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ সোমবার প্রকল্প পরিদর্শনকালে কাজের মান ভাল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার এডিবি ফ্লাড ২০২২ প্রকল্পের আওতায় মদন-সমাজ সহিলদে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ২০২৪-২৫ অর্থ বছরে ৪ হাজার হতে ৭৩০০ মিটার পর্যন্ত কার্পেটিং সড়কটি সংস্কার কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান এম. এ ওয়াহেদ। নিদিষ্ট সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ন সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করেছেন প্রতিষ্ঠানটি। সোমবার উপজেলা প্রকৌশ লী আকরামুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ প্রকল্প পরিদর্শন এবং প্রকল্পের গুণগত মান ভাল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
সমাজ সহিলদে গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ সড়কটির সংস্কার না হওয়ায় আমাদের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হয়। সড়কটির সংস্কার কাজ শেষ হওয়ায় আমাদের পন্য পরিবহনসহ যাতায়াতের ব্যাপক সুবিধা হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী আকরামুল হক বলেন, মোহনগঞ্জ-মদন ভায়া সমাজ সহিলদে সড়কটির কার্পেটিং সংস্কার কাজ নিদিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হওয়ায় এলাকাবাসী এর সুফল ভোগ করছেন।