প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১:৩৬ পিএম (ভিজিট : ২৭৪)

X
নুরানি তালিমুল কুরআন বোর্ডের পরীক্ষায় সারাদেশের মধ্যে ৫ম এবং নোয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করেছে নোয়াখালীর সেনবাগের জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা। এ উপলক্ষে মঙ্গলবার মাদ্রাসাকে জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সহসভাপতি রহিম উল্যাহ চৌধুরী সুজনের সভাপতিত্বে ও মাওলানা কামরুল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুরানী তালিমুল কুরআন বোর্ড নোয়াখালীর সভাপতি মাওলানা হারুনুর রশিদ।বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার উপদেষ্টা সোহেল আহমেদ টিটু,মাদ্রাসার প্রবাসী কল্যাণ সম্পাদক খোরশেদ আলম পাটোয়ারী।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মাওলানা রহিম উল্যাহ বশিরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার সেক্রেটারি আবদুল অদুদ, নুরানী তালিমুল কুরআন বোর্ডের ট্রেইনার ও পরিদর্শক মাওলানা আবদুল হালিম,অভিভাবক আইয়ুব আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরানী তালিমুল কুরআন বোর্ড সেনবাগের সভাপতি মাওলানা গোলাম মাওলা,সেক্রেটারি মাওলানা তৈয়ব আলী, সহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সেনবাগ জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা কে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেন।এরপর কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্য অর্জন কারি ৩ জন শিক্ষার্থী ও নোয়াখালী জেলা পর্যায়ে ৮ জন শিক্ষার্থী ও সেরা ২ জন শিক্ষক কে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য সারা দেশের মেধা তালিকায় সেনবাগের ইব্রাহিমিয়া মাদ্রাসার ৩ জন এবং নোয়াখালীর সেরা ১০ জনের মধ্যে ৮ জন শিক্ষার্থীই এই জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
মাদ্রাসার এ ঈর্ষনীয় সাফল্যে প্রশংসায় ভাসছেন জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রহিম উল্যাহ বশিরী।