টুঙ্গিপাড়ায় পৌর আওয়ামী লীগের তিন নেতার একযোগে পদত্যাগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগে পদত্যাগের ধারা অব্যাহত রয়েছে। ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে

2025-12-23T15:07:22+00:00
2025-12-23T15:07:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় পৌর আওয়ামী লীগের তিন নেতার একযোগে পদত্যাগ
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৩:০৭ পিএম   (ভিজিট : ৫৫)
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগে পদত্যাগের ধারা অব্যাহত রয়েছে। ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগ ও যুবলীগের তিনজন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন,আব্দুস সাত্তার শেখ পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি, তিনি উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত নেছার উদ্দিন শেখের সন্তান।

অন্য আরেক সহসভাপতি একই ওয়ার্ডের মোঃ ইলিয়াস শেখ (ইলি) সহ-সভাপতি, ৭ নম্বর ওয়ার্ড, পৌর আওয়ামী লীগ।  তার পিতা: মৃত নজির শেখ  গ্রাম: গিমাডাঙ্গা, টুঙ্গিপাড়া। এবং অন্যজন হলেন,জাহিদুল ইসলাম যুবলীগের সদস্য টুঙ্গীপাড়া। তার পিতার নাম, মৃত মতলব শেখ  গ্রাম: পাটগাতী, (পৌরসভা ৯ নং ওয়ার্ড) টুঙ্গিপাড়া।

তারা তিনজনই সাংবাদিকদের সামনে লিখিত পদত্যাগপত্র পাঠ করেন এবং বলেন, ব্যক্তিগত কারণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করছি।পদত্যাগ পত্র পাঠ করে সহ-সভাপতি আব্দুল সাত্তার ও ইলিয়াস হোসেন বলেন, আমরা কখনো রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলাম না। আমাদেরকে যে কমিটিতে রাখা হয়েছিল, তা আমাদের জানা ছিল না। তাই আমরা স্বেচ্ছায় পদত্যাগ করছি।  

যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম বলেন, আমি নিজেই জানিনা যে যুবলীগে আমাকে কোন কমিটিতে সদস্য করা হয়েছে। তারপরেও আমি রাজনীতি করতে চাই না। তাই উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে টুংগীপাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে যুবলীগের সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেননি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy