মধুপুরে বড়দিন উপলক্ষে পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময়

মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুরে খ্রিস্টানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

2025-12-23T16:46:33+00:00
2025-12-23T16:46:33+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
মধুপুরে বড়দিন উপলক্ষে পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময়
মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৬ পিএম   (ভিজিট : ১০৫)
X

টাঙ্গাইলের মধুপুরে খ্রিস্টানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
২২ ডিসেম্বর সোমবার বিকালে মধুপুর থানা প্রাঙ্গনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপন উপলক্ষ্যে উপজেলার  বিভিন্ন গির্জার প্রতিনিধি ও নেতাদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা করা হয়। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মী মোঃ আদিবুল ইসলাম।  এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, মধুপুর থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল, ঘাটাইল থানায় অফিসার  ইনচার্জ মোঃ মীর মোশাররফ হোসেন, ধনবাড়ি থানায় ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সাধারণ সম্পাদক এডভোকেট  জনযেত্রা, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের একাংশের সভাপতি রনজিত নকরেক, কুড়াগাছা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য অর্চনা নকরেক প্রমূখ।

মত বিনিময় সভায় মধুপুর অঞ্চলে বসবাসরত খ্রিস্টানদের বড় দিন যাতে সুন্দর ভাবে নির্বিঘ্নে করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট আছে। প্রতিটি গির্জায় ও গ্রাম পুলিশ টহল থাকবে। এসময় মধুপুর থানার পুলিশ, সাংবাদিক ও বিভিন্ন গির্জার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy