১০ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সকালে ২০নং ওয়ার্ড বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির গলির রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

2025-12-23T16:44:58+00:00
2025-12-23T16:44:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
১০ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৮১৭)
X

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সকালে ২০নং ওয়ার্ড বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির গলির রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশুটি ২০নং ওয়ার্ড বন্দরের দড়িসোনাকান্দা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত। সে ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, গত রোববার দুপুরের পর শিশুটি বাসা থেকে বের হয়। পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান চলছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বন্দর থানার এসআই মনির হোসেন জানান, নিহত শিশুটির মুখে ও শরীরে আচরের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।




  বিষয়:   শিশু ধর্ষণ  ধর্ষণ  বন্দর  বন্দর থানা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy