মমতা’র বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

মমতা পরিচালিত সমৃদ্ধি কর্মসূচি উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্প চন্দনাইশ উপজেলার চন্দনাইশ উপজেলার বরমা’ এলাকায় অনুষ্ঠিত হয়।

2025-12-23T16:54:05+00:00
2025-12-23T16:54:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মমতা’র বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্প
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৬৫)
X

মমতা পরিচালিত সমৃদ্ধি কর্মসূচি উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্প চন্দনাইশ উপজেলার চন্দনাইশ উপজেলার বরমা’ এলাকায় অনুষ্ঠিত হয়। পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত উক্ত কর্মসুচিতে স্থানীয় পর্যায়ের প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীরা এই সেবা কার্যক্রম গ্রহণে অংশগ্রহণ করেন।

চক্ষু ও স্বাস্থ্য সেবা ক্যাম্প এর কার্যক্রম পরিদর্শন করেন মমতার প্রধান নির্বাহী ও একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক আলহাজ্ব রফিক আহামদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার সহ কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্পের আওতায় নাক কান ও গলা বিভাগ, চর্মরোগ নির্নয়, চক্ষু রোগ নির্ণয় সহ অন্যান্য সাধারণ রোগীরা বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। উল্লেখ্য, মমতা সমৃদ্ধি কর্মসূচির আওতায় চন্দনাইশের বরমা এলাকায় শিক্ষা, দারিদ্র বিমোচন, আর্থ–সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য সেবা প্রদান, সমাজের পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। উক্ত চক্ষু ও স্বাস্থ্য সেবা ক্যাম্পে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মমতা সমৃদ্ধি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy