প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫:০২ পিএম (ভিজিট : ৪৭)

X
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে দুবাই থেকে আগত বিএস- ৩৪৪ রাত সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে আগত জি-৯৫২০ নং ফ্লাইট থেকে এসব সিগারেট জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস সূত্রে জানা গেছে, দুবাই ও শারজাহ থেকে আসা ফ্লাইটে মোট ১ হাজার ৫১৪ কার্টন বিদেশি সিগারেট আনা হয়েছিল। এর মধ্যে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিএস–৩৪৪ এর যাত্রী মিজানুর রহমানের কাছ থেকে ২৩০ কার্টন, মো. রেদোয়ানের কাছ থেকে ২৭০ কার্টন, রেজাউল করিমের কাছ থেকে ২৩৯ কার্টন এবং সালাউদ্দিনের কাছ থেকে ২৫০ কার্টন সিগারেট জব্দ করা হয়। এ ছাড়া শারজাহ থেকে আগত এয়ার এরাবিয়ার ফ্লাইট নম্বর জি৯৫২০ থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৫২৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দকৃত সিগারেট ডিটেনশন মেমো (ডিএম) মূলে চট্টগ্রাম কাস্টমস হাউসের গুদামে জমা রাখা হয়েছে। জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।