খুলনায় দুর্বৃত্তদের ধারোলো অস্ত্রে এক যুবকের দু' কব্জি কর্তন

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেন (৪০) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার

2025-12-23T17:24:25+00:00
2025-12-23T17:24:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় দুর্বৃত্তদের ধারোলো অস্ত্রে এক যুবকের দু' কব্জি কর্তন
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫:২৪ পিএম   (ভিজিট : ১১৮)
X

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেন (৪০) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে বটিয়াঘাটা থানাধীন দারোগার ভিটায় ঘটনাটি ঘটে। আহত আক্তার হোসেন গল্লামারি এলাকার বাসিন্দা চাঁদ আলী মোল্লার ছেলে। বড় বাজার এলাকার একটি হোটেলে তিনি কর্মরত আছেন। বর্তমানে আক্তার হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আক্তার হোসেন বলেন, সকালে বাড়িতে ছিলাম। ওই সময়ে ভাগ্নে শাহেদের বন্ধুরা ডেকে বটিয়াঘাটা থানাধীন দারোগার ভিটায় নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে ৪-৫ জন দুর্বৃত্ত লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আমার দুই হাতে কোপাতে থাকে। পরবর্তীতে আমার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে চিকিৎকার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অর্থোপেটিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট বাপ্পা রাজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তার বাম ও ডান হাত ক্ষতিগ্রস্থ হয়েছে। তার বাম হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, এ রকমের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
আক্তার হোসেনের বরাত দিয়ে তিনি বলেন, দুর্বৃত্তরা তার পূর্ব পরিচিত। সকালে তাকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ডেকে দারোগার ভিটা আলী নগর একটি বিলের মধ্যে নিয়ে গিয়ে তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে ৪ জন উপস্থিত ছিল। তবে সন্ত্রাসীদের ধারণা ছিল আক্তার হোসেন পুলিশের সোর্স হিসেবে কাজ করে এবং সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য প্রদান করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy