হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ৫

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

সারাবাংলা

নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে জাগলার চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

2025-12-23T17:32:58+00:00
2025-12-23T17:45:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ৫
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৩২ পিএম  আপডেট: ২৩.১২.২০২৫ ৫:৪৫ পিএম  (ভিজিট : ২৯১)
X

নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে জাগলার চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়ার কোষ্টগার্ডের মিডিয়া লে. কমান্ডার আবুল কাশেম।

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি বিক্রি করে। এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমির দখল নিতে মরিয়া হয়ে উঠে। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। এরপর দুটি গ্রুপ আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায়। 

অভিযোগ রয়েছে, চর দখলে যুক্ত ডাকাত আলাউদ্দিন সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বার, বিএনপি নেতা নবীর ঘনিষ্ঠ। তারা কোপা সামছু বানিহীকে চর থেকে বিতাড়িত করে চরের জমি দখলে নিতে ডাকাত আলাউদ্দিনের বাহিনীর সঙ্গে আঁতাত করে। এ নিয়ে দুটি গ্রুপ একাধিকবার বিরোধে জড়ায়। 

আজ মঙ্গলবার চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এতে অপর পক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দিনসহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। চারজনের মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।  






  বিষয়:   হাতিয়া  চর দখল  জাগলার চর  নিহত  চর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy