পোরশায় নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশী আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশীকে আটক করেছে স্থানীয় জনগণ। পরে তারা সুমন(২৪) নামে ওই

2025-12-23T18:37:54+00:00
2025-12-23T18:37:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পোরশায় নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশী আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৯৬)
X

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশীকে আটক করেছে স্থানীয় জনগণ। পরে তারা সুমন(২৪) নামে ওই বাংলাদেশীকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) জগজীবনপুর ক্যাম্পের সদস্যদের নিকট হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

সূত্রমতে, সোমবার দিবাগত রাতে সুমন গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় জনগণ সীমান্ত পিলার ২৩০ এর ভারতের অভ্যন্তরে জগজীবনপুর পাগলা মন্দির এলাকা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তাকে আটক করেন। পরে তারা বিএসএফ এর কাছে হস্তান্তর করেন।

আটক সুমন (২৪) নিতপুর পুরাতন বাজার মাস্টারপাড়ার মন্টু কামারের ছেলে।

১৬ বিজিবি অধিনয়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম মাসুম পিএসসি বিষয়টি অবগত হয়েছেন বলে জানান।

এ বিষয়ে তিনি বিএসএফ কতৃপক্ষের সাথে কথা বলে তাকে ফেরৎ নেয়ার জন্য কাজ করছেন বলেও জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy