রামগঞ্জ খালের বাঁধ কেটে দিলেন প্রশাসন

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় সোনাপুর-চিতোষী খালের ভোলাকোট ইউনিয়নের আকরতমা গ্রামে মেসার্স আল মদিনা

2025-12-23T18:47:33+00:00
2025-12-23T18:47:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগঞ্জ খালের বাঁধ কেটে দিলেন প্রশাসন
রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১০০)
X

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় সোনাপুর-চিতোষী খালের ভোলাকোট ইউনিয়নের আকরতমা গ্রামে মেসার্স আল মদিনা ইটভাটার সামনে খালের উপর অবৈধ ভাবে নির্মিত বাধ কেটে পানি চলাচলমুক্ত করে দিলেন। এতে রামগঞ্জ পুর্বাঞ্জলে কয়েকশত হেক্টর অনাবাদি জমিন চাষাবাদের আওতাভুক্ত হচ্ছে।

বিভিন্ন সুত্রে জানায়, ভোলাকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলুর বড় ভাই বিল্লাল হোসেন বিগত সরকারের আমলে ক্ষমতার দাফট দেখিয়ে তার মালিকানা মেসার্স আল মদিনা ইটভাটায় যাওয়া আসার জন্য সরকারি খাল ভরাট করে ইটভাটার রাস্তা নির্মান করে। এনিয়ে বিগত বছরগুলোতে গ্রামবাসী একাধিকবার প্রশাসনের ধারস্থ হয়ে এবং মানববন্ধন-প্রতিবাদ সভা এবং বিভিন্ন পত্রিকাতে সংবাদ প্রকাশিত হলেও কোন প্রতিকার পায়নি। 

খালের উপর থেকে বাধ অপসারন করতে স্থানীয় লোকজন প্রশাসনের ধারস্থ হলে লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের নির্দেশে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার সকালেরামগঞ্জ সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোহাম্মদ জিয়াউল হক বাধটি অপসারন করেন। 

এসময় পাউবো কর্মকর্তা এসও সাকিল ইউনিয়ন পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন, সচিব জুলহাস সহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy