নেছারাবাদে পাইলিং বসিয়ে খালের স্বাভাবিক গতিরোধের অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১ নং বলদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেপারি বাড়ি এলাকায় রেকর্ডীয় একটি খালের মাঝখানে পাইলিং

2025-12-23T19:13:00+00:00
2025-12-23T19:13:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে পাইলিং বসিয়ে খালের স্বাভাবিক গতিরোধের অভিযোগ
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম   (ভিজিট : ১৪৬)
X

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১ নং বলদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেপারি বাড়ি এলাকায় রেকর্ডীয় একটি খালের মাঝখানে পাইলিং বসিয়ে খালের স্বাভাবিক গতি রোধ করার অভিযোগ উঠেছে। এতে করে খালপাড়ের বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, খালটি প্রায় ৩০০ মিটারেরও বেশি লম্বা এবং এর দুই পাশে প্রায় ১০০টি পরিবার বসবাস করে। এছাড়াও খালটির ওপর নির্ভরশীল রয়েছে একাধিক মুরগির ফার্ম ও ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। দৈনন্দিন কাজে, কৃষি ও শিল্প কার্যক্রমে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে এই খালের পানি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি হঠাৎ করেই খালের মাঝখানে পাইলিং বসিয়ে মাটি ভরাটের কাজ শুরু করা হয়। এতে খালের পানি চলাচল ব্যাহত হচ্ছে এবং বর্ষা মৌসুমে আশপাশের এলাকা জলাবদ্ধতার ঝুঁকিতে পড়বে বলে জানিয়েছে এলাকাবাসী।

মুরগির ফার্ম মালিক আনিচুর রহমান বলেন, এই খালটি দীর্ঘদিন ধরে স্বাভাবিক গতিতেই প্রবাহিত হচ্ছিল। হঠাৎ একদিন দেখি মো. জুয়েল হোসেন (পিতা: আঃ খালেক) সহ কয়েকজন খালের মাঝখানে পাইলিংয়ের কাজ করছেন। এতে আমাদের ফার্মসহ আশপাশের মানুষের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। বিষয়টি দেখে আমি সাংবাদিকদের শরণাপন্ন হই।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে অভিযুক্ত মো. জুয়েল হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, “আমাদের জায়গা ভেঙে এই খাল তৈরি হয়েছে। তাই আমরা খাল ভরাট করে আমাদের জায়গা উদ্ধারের কাজ করছি। এতে কারও ক্ষতি করার উদ্দেশ্য নেই।”

এদিকে এলাকাবাসীর দাবি, যেহেতু খালটি রেকর্ডীয় এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ব্যবহারে রয়েছে, সেহেতু ব্যক্তিগত দাবি তুলে খাল ভরাট বা পাইলিং বসানো সম্পূর্ণ বেআইনি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে পরিবেশগত ক্ষতি, জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বেড়ে যাবে। তারা খালটি দখলমুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy