প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম আপডেট: ২৩.১২.২০২৫ ৭:২০ পিএম (ভিজিট : ১৫৭)

X
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল বাতেন মৃধা, নাইক্ষ্যংছড়ি ১১ বিজবিবির সহকারী পরিচালক আল আমিন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, উপজেলা নির্বাচন অফিসার মাঈনুর ইসলাম, প্রেস ক্লাবের আহবায়ক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হামিদ, নসদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, প্রেসক্লাবের সদস্য আব্দুর রশিদ, সদস্য মোঃ ইউনুস ১১ বিজিবি প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার চলমান উন্নয়ন বিষয়ের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে সন্তুোষ প্রকাশ করে চোরাচালান বিষয়ে থানার বিভিন্ন মামলার সার্বিক বিষয়ে ব্যাপাক আলোচনা হয়। এছাড়াও সার পাচার রোধে জনসাধারণ হওয়ার কথা ও উল্লেখ করেন।
অপর দিকে একই সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে দেশের অভ্যন্তরে ও বাহিরে অবস্থানরত বিভিন্ন পেশায় নিয়োজিত থাকাকালীন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্টাল ব্যালেটের মাধ্যমে ভোট প্রদানের নিমিত্তে নির্বাচন অফিসের আয়োজনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোবাইলে আ্যাপ এর মাধ্যমে নিজ ভোটার রেজিস্ট্রেশন ও পদ্ধতিগত বিষয়ে ব্যাপাক আলোচনা করা হয়।