জাপার সাবেক এমপিকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে জাপার প্রার্থী আশরাফুজ্জামান আশুকে গুরুতর অসুস্থ অবস্থায় হেলিকপ্টার যোগে

2025-12-23T19:24:10+00:00
2025-12-23T19:24:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাপার সাবেক এমপিকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৭:২৪ পিএম   (ভিজিট : ১০১)
X

সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে জাপার প্রার্থী আশরাফুজ্জামান আশুকে গুরুতর অসুস্থ অবস্থায় হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়।

আশরাফুজ্জামান আশু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টি থেকে আবারও সংসদ সদস্য প্রার্থী।

সাতক্ষীরা জাপার সভাপতি শেখ আজহার হোসেন বলেন, সোমবার (২২ ডিসেম্বর) রাতে বাসায় আকষ্মিক শ্বাসকষ্ট জনিত অসুস্থ হয়ে পড়লে শহরের সিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়া হয়েছে। 

সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী আরিফ জানান, তিনি আগে থেকেই নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন, ওপেন হার্ট সার্জারি করা রয়েছে। বর্তমানে জন্ডিস, কিডনিসহ বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছেন, প্রেসার ফল্ট করছে। সেজন্য পরিবারের আগ্রহে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে রেফার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy