ভালুকায় নিহত দিপুর পরিবারের দায়িত্ব নেবে সরকার

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, এটি কোনো অজুহাত

2025-12-23T19:36:52+00:00
2025-12-23T19:36:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভালুকায় নিহত দিপুর পরিবারের দায়িত্ব নেবে সরকার
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ২১৫)
X

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, এটি কোনো অজুহাত রাখে না। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দিপু চন্দ্র দাসের বাড়িতে সহমর্মিতা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

দিপু চন্দ্র দাসের সাথে সরকার আছে জানিয়ে তিনি বলেন, দিপু চন্দ্র দাসের পরিবার একা নয়, সরকার তার পরিবারের সাথে আছে, এটা জানাতেই আমি এখানে এসেছি। দিপুর পরিবারের এমন সংকট কালে আমরা তাদের পাশে আছি। তার স্ত্রী সন্তান ও পরিবারের সাথে কথা বলে তাদের আথিক, আইনগত সহায়্তাসহ সব ধরনের সহায়তা করবে। আমি এটা নিশ্চিত করতে চাই, দিপুর সন্তান ও তার স্ত্রীর সম্পুর্ণ সরকার বহন করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট, কেউ আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার রাখে। অন্যায় হলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

তিনি বলেন, বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ বসবাস করে। সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং তার রাষ্ট্র যথাযথ সম্মান করে। মতভেদ কোন ভাবেই আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার রাখে না।

শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানায়। অভিযোগ, গুজব বা বিশ্বাসগত পার্থক্য এ ধরণের বর্বরতার অজুহাত হতে পারে না। সরকার সর্ব্বোচ্চ আইনপ্রয়োগ করার ক্ষমতা রাখে। ইতিমধ্যে দিপু হত্যাকান্ডে আইনশৃঙ্খলা বাহিনী ১২ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে এবং দোষীদের সর্ব্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে।

তিনি বলেন, বর্তমানে কিছু দুস্কৃতিকারিগোষ্ঠি বিভাজন ও মতভেদ সৃষ্টি করে এসব উস্কে দেয়ার চেষ্টা করছে। আমাদের সকলকে এসব বিষয়ে সর্তক্য থাকতে হবে এবং এগুলো হতে দেয়া যাবে না। এসব নৃশংস কর্মকান্ড হলে আইনশৃঙ্খলা বাহিনী সর্ব্বোচ্চ ব্যবস্থা নিবে।

এসব ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, এসব কর্মকান্ডে নির্বাচনে কোন ভাবেই প্রভাব পড়বে না এবং বাইরের দেশের উস্কানিতেই নির্বাচনে কোন প্রভাবে পড়বে না।

গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। পরে তার মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস ১৯ ডিসেম্বর বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে ভালুকা থানায় মামলা দায়ের করে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী এখন পর্যন্ত হত্যাকান্ডে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে। 

নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানীতে কাজ করছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy