ভারতে কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় ঢাকার গভীর উদ্বেগ

জাতীয়

ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশে

2025-12-23T19:59:51+00:00
2025-12-23T20:19:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় ঢাকার গভীর উদ্বেগ
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম  আপডেট: ২৩.১২.২০২৫ ৮:১৯ পিএম  (ভিজিট : ১২৫)
X

ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে গভীর এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের হাইকমিশনারকে বাংলাদেশ কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের পূর্বপরিকল্পিত সহিংসতা বা ভীতি প্রদর্শনের নিন্দা জানায়, যা শুধু কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে।

বাংলাদেশ সরকার এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সরকার আশা করে, ভারত সরকার কূটনৈতিক কর্মী, প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক এবং কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy