ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক, সম্পাদক কামাল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের (২০২৬-২০২৭) সনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দ্বিতীয় বারের মতো সভাপতি হিসেবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক

2025-12-23T20:32:04+00:00
2025-12-23T20:32:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক, সম্পাদক কামাল
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ১৬৯)
X

টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের (২০২৬-২০২৭) সনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দ্বিতীয় বারের মতো সভাপতি হিসেবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক (দৈনিক কালের কণ্ঠ) ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ কামাল হোসেন (আরটিভি ও দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা।

১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলীম আকন্দ (আমার দেশ), সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু (বিজনেস বাংলাদেশ), যুগ্ম সম্পাদক ইব্রাহীম ভূইয়া (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক মামুন সরকার (আমার সংবাদ), অর্থ সম্পাদক কোরবান আলী তালুকদার (বাংলাদেশ বুলেটিন), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম রবি (দেশকাল), দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান (এনটিভি)। কার্যকরী সদস্যরা হলেন- আল আমিন শোভন (আনন্দ টিভি), মোঃ আব্দুর রশিদ শেখ (ভোরের ডাক), মোঃ নাসির উদ্দিন (দেশ রুপান্তর) ও তৌফিকুর রহমান মানিক (সময়ের কণ্ঠস্বর)। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। নির্বাচন কমিশনারদ্বয় হলেন, একুশে টিভির কাজী তাজ উদ্দীন রিপন ও চ্যানেল ২৪ এর মাসুদ রানা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy