প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম (ভিজিট : ১২০)

X
বরিশাল বাকেরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট সুষ্ঠ, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে করতে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন জামে মসজিদের ইমাম ও খতিব দের সাথে উপজেলা সম্মেলন কক্ষে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকল দশটায় ইসলামিক ফাউন্ডেশন বাকেরগঞ্জ উপজেলার সিনিয়র সুপারভাইজার মোঃ নান্নু কবির এর সঞ্চালনায় প্রচারণামূলক সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মহসিন উদ্দিন। বক্তব্য রাখেন বাকেরগঞ্জ থানা জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ মাছুম বিল্লাহ।আল আকসা জামে মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ অহীদুজ্জামান। ওয়াহেদীয়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের শতাধিক ইমাম ও খতিবগন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রচারনামূলক সভায় অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে করতে মসজিদে আগত মুসল্লিদের সাথে আলোচনা করতে ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ জানান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে পরিবারের সদস্যদের নিয়ে যথাসময়ে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।