ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় একজন বিএসএফ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস এখনও জানা যায়নি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিএসএফ সদস্যের নাম বিপিন কুমার। তিনি ৩৫ বছর বয়সী এবং বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য।

2025-12-23T20:47:00+00:00
2025-12-23T20:47:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৩১৭)
X

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় একজন বিএসএফ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস এখনও জানা যায়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিএসএফ সদস্যের নাম বিপিন কুমার। তিনি ৩৫ বছর বয়সী এবং বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য।

টহল দেওয়ার সময় হঠাৎ পেছন থেকে দুইটি গুলি তার গায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটে পড়েন। প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় বিএসএফ অফিস বা দিল্লিতে সদর দপ্তর থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিএসএফকে লক্ষ্য করে গুলি কোথা থেকে ছোড়া হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী জানিয়েছেন, বিপিন কুমারের শরীরে দুইটি আগ্নেয়াস্ত্রের জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা মোটামুটি স্থিতিশীল হলেও বর্তমানে তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন।






  বিষয়:   সীমান্ত  বিএসএফ  জওয়ান  গুলি  বিপিন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy