সীতাকুণ্ডে ৬৪০টি গবাদি পশুকে বিনামূল্যে টিকা প্রদান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কমিউনিটি পর্যায়ে রোগ প্রতিরোধে ৬৪০টি গবাদি পশুকে বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।মঙ্গলবার সকাল ৭টা থেকে

2025-12-23T21:21:34+00:00
2025-12-23T21:21:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে ৬৪০টি গবাদি পশুকে বিনামূল্যে টিকা প্রদান
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:২১ পিএম   (ভিজিট : ১২৫)
X

চট্টগ্রামের সীতাকুণ্ডে কমিউনিটি পর্যায়ে রোগ প্রতিরোধে ৬৪০টি গবাদি পশুকে বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকায় একটানা এ টিকা কার্যক্রম চলে। আনন্দ-সিপ এনজিও’র জলবায়ু সহনশীল জীবিকায়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প” এর আওতায় গরুর খুরারোগ ও ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে গবাদি পশুকে এ টিকা প্রদান করা হয়। 

কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন, আনন্দ-সিপ কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু হানিফ, আনন্দ সিপ ট্রেনিং অফিসার মোঃ হাসানুজ্জামান, ফিল্ড অফিসার মোঃ তরিকুল ইসলাম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ। 

মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে সাগর উপকূলে গবাদি পশুর লালন-পালনের সংখ্যা অনেক বেশি। মূলত সে ক্ষেত্রেই এ এলাকায় টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আওতায় মোট ৬৪০ টি গবাদি পশু-গরুর খুরারোগ ও ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বক্তব্যে বলেন, মৌসুমে গরুর খুরারোগ প্রতিরোধে অবশ্যই গরুকে বছরে ৩ বার খুরারোগের টিকা প্রদান করতে হবে । আমরা যদিও অনেক সময় প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই ধরনের টিকা কার্যক্রম করা সম্ভব হয়ে উঠে না। সেজন্য আনন্দ-সিপকে ধন্যবাদ জানাই তারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy