হবিগঞ্জ–২ আসনে এড. শেখ জিল্লুর রহমান আজমীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ

2025-12-23T21:25:02+00:00
2025-12-23T21:25:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জ–২ আসনে এড. শেখ জিল্লুর রহমান আজমীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম   (ভিজিট : ৭৪)
X

ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট শেখ জিল্লুর রহমান আজমীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদা বেগম সাথীর কার্যালয় থেকে দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, এই মনোনয়ন ফরম সংগ্রহ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে একটি নতুন অধ্যায়ের সূচনা।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বানিয়াচং উপজেলা নায়েবে আমীর ও হবিগঞ্জ–২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা হাবিবুর রহমান, আসনের সদস্য সচিব ও আজমিরীগঞ্জ উপজেলা আমীর নাছির উদ্দীন চৌধুরী, বানিয়াচং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসাইন খান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ মুশতাক আহমদ, মাওলানা নজরুল ইসলামসহ আরও অনেক দায়িত্বশীল নেতাকর্মী।

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে এই জনপদ অবহেলা, বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার শিকার। মানুষ আজ ক্লান্ত—দুর্নীতি, দুঃশাসন ও প্রতিশ্রুতির রাজনীতিতে। এমন সময়ে এডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী একজন নির্ভীক, সৎ ও যোগ্য বিকল্প নেতৃত্ব হিসেবে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। তিনি কথা বলেন মানুষের অধিকারের পক্ষে, দাঁড়ান জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে।

তারা আরও বলেন, জনগণের সংসদে এমন একজন প্রতিনিধি প্রয়োজন যিনি ক্ষমতার মোহে নয়, আল্লাহভীরুতায় পরিচালিত হবেন; যিনি সংসদকে লুটপাটের জায়গা নয়, বরং আমানত হিসেবে দেখবেন। এডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী সেই আদর্শের প্রতিচ্ছবি। ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়ায় এই আসনে ইসলামী রাজনীতির বিজয় নিশ্চিত হবে।

মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আশাবাদ লক্ষ্য করা যায়। সবাই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে ইসলামী আদর্শ, ন্যায়ভিত্তিক রাজনীতি ও কল্যাণরাষ্ট্রের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy