মেঘনায় মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার মেঘনা উপজেলায় ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী

2025-12-23T21:29:05+00:00
2025-12-23T21:29:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেঘনায় মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম   (ভিজিট : ৭০)
X

কুমিল্লার মেঘনা উপজেলায় ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহীম খলিলের প্রসিকিউটরে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মেঘনা থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জানা যায়, অভিযানে একটি মিষ্টি দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারার লঙ্ঘনের দায়ে মিষ্টি দোকানদার সুভাশ চন্দ্র শাহকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাজারের অন্যান্য দোকানদারদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং হাইজিন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা মৌসুমী আক্তার বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত বা সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও জনস্বার্থ রক্ষায় এবং বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy