প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৯ পিএম (ভিজিট : ১৮৩)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার জিগাতলা এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে "সড়ক পরিবহন আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন" এ পৃথক তিনটি মামলায় মোট ১ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন।
জানা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দায়ের করা দুইটি পৃথক মামলায় দুইজনকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর অধীনে দায়ের করা একটি মামলায় এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন জানান- অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।