খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় প্রধান আসামি যুব শক্তির তন্বী

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রম শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় খুলনা জেলা জাতীয় যুব শক্তির যুগ্ম

2025-12-23T21:56:12+00:00
2025-12-23T21:56:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় প্রধান আসামি যুব শক্তির তন্বী
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৬ পিএম   (ভিজিট : ২০০)
X

খুলনায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রম শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় খুলনা জেলা জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্যসচিব তনিমা তন্বীকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। এতে আরো অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আহত মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে এই মামলা করেছেন। গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছিলো প্রধান আসামী অতিমা তন্বীকে। বর্তমানে তার অসুস্থতা বিবেচনায় ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আহত মোতালেব শিকদারের সহধর্মিণী মামলা করেছে। গ্রেপ্তারকৃত তন্বী অন্তঃসত্ত্বা। এই কারণে তার শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে তাঁকে খুলনার টুটপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব। গত ১ নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্বী। ওই কক্ষেই গুলির ঘটনা ঘটে। পুলিশ ওই কক্ষ থেকে একটি গুলির খোসা, ৫টি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। পুলিশ জানায়, তন্বীর সঙ্গে মোতালেবের আগে থেকেই যোগাযোগ ছিলো। গত ৩ মাসে ২৭৩ বার তাদের কথা হয়েছে।

এদিকে আহত মোতালেব শিকদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy