মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

মুরাদনগর প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তানজিনা আক্তার (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার সদরের গোমতী

2025-12-23T22:01:37+00:00
2025-12-23T22:01:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
মুরাদনগর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০১ পিএম   (ভিজিট : ১৮১)
X

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তানজিনা আক্তার (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার সদরের গোমতী ব্রীজের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে।

নিহত তানজিনা উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘাতক রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য ঘাতক রুবেল তার স্ত্রীকে প্রায় সময়ই নির্যাতন করতো। 

 মঙ্গলবার দুপুরে স্বামী রুবেল তার স্ত্রী তানজিনা আক্তারের কাছে যৌতুকের টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বাঘবিতন্ডা শুরু হয়। এক সময় স্বামী রুবেল মিয়া উত্তেজিত হয়ে স্ত্রী তানজিনা আক্তার কে  ধারালো ছুরি দিয়ে জনসম্মুখে এলোপাতাড়ি কুপিয়ে গুরতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা দৌড়ে গিয়ে ঝুকি নিয়ে রুবেলকে আটক করে পুলিশে খরব দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতককে গ্রেফতার করা হয়েছে।  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আটক করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy