তারেক রহমানের প্রত্যাবর্তন: ভোলা থেকে ঢাকায় ৫০ হাজার নেতাকর্মী

ফাইয়াজ আলম ইয়াপি, ভোলা

সারাবাংলা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মা, মাটি ও দেশের মানুষের টানে নিজ জন্মভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর

2025-12-24T10:57:07+00:00
2025-12-24T10:57:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারেক রহমানের প্রত্যাবর্তন: ভোলা থেকে ঢাকায় ৫০ হাজার নেতাকর্মী
ফাইয়াজ আলম ইয়াপি, ভোলা
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ এএম   (ভিজিট : ১২১)
X

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মা, মাটি ও দেশের মানুষের টানে নিজ জন্মভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দ্বীপজেলা ভোলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। শহর থেকে গ্রাম সর্বত্রই এখন তারেক রহমানের দেশে ফেরার আলোচনা।

প্রিয় নেতাকে বরণ করে নিতে ভোলা জেলা থেকে প্রায় ৫০ হাজারের বেশি বিএনপি নেতাকর্মী লঞ্চযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। জেলার সাত উপজেলার নেতাকর্মীদের বহনের জন্য রিজার্ভ করা হয়েছে মোট ১২টি লঞ্চ।

ভোলা জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য জনসভায় অংশগ্রহণের লক্ষ্যে ভোলার সাত উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

ইতোমধ্যে কেউ কেউ নিজ উদ্যোগে লঞ্চযোগে ঢাকায় পৌঁছেছেন। অন্যরা ২৪ ডিসেম্বর দিবাগত রাতে দলবদ্ধভাবে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ২৫ ডিসেম্বর সকালে তাঁরা একত্রিত হয়ে জনসভায় অংশ নেবেন এবং জনসভা শেষে একই লঞ্চে ভোলায় ফিরে আসবেন।

ভোলা সদর উপজেলা থেকে ২টি, দৌলতখান থেকে ১টি, বোরহানউদ্দিন থেকে ২টি, লালমোহন থেকে ২টি, তজুমদ্দিন থেকে ১টি, চরফ্যাশন থেকে ৩টি এবং মনপুরা উপজেলা থেকে ১টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

এ বিষয়ে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি মনোনীত ভোলা-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছি। গত ৫ আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি দেশে ফিরছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তাকে বরণ করতে ভোলা জেলার সাত উপজেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।”

ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন বলেন, “ভোলা সদর উপজেলা থেকে দুটি লঞ্চে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy