শুরু হয়েছে দাওয়াতে ইসলামীর ৩ দিনের সুন্নতে ইজতেমা

রেজাউল কবির রাজিব, টঙ্গী

সারাবাংলা

কোরআন ও সুন্নাত প্রচারের আন্তর্জাতিক, অরাজনৈতিক, ত্বরিকতপন্থী সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশ এর ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও রাজধানী

2025-12-24T12:48:07+00:00
2025-12-24T12:53:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শুরু হয়েছে দাওয়াতে ইসলামীর ৩ দিনের সুন্নতে ইজতেমা
রেজাউল কবির রাজিব, টঙ্গী
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৮ পিএম  আপডেট: ২৪.১২.২০২৫ ১২:৫৩ পিএম  (ভিজিট : ৭২)
X

কোরআন ও সুন্নাত প্রচারের আন্তর্জাতিক, অরাজনৈতিক, ত্বরিকতপন্থী সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশ এর ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও রাজধানী ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন কাওলায় (আশিয়ান সিটি) ২৪ ডিসেম্বর তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা শুরু হয়েছে।

প্রায় একশ একর জায়গায় বিস্তৃত ইজতেমা ময়দানে লক্ষ লক্ষ মুসল্লি অংশগ্রহণ করবেন। ইজতেমায় অংশগ্রহণকারীদের স্বাচ্ছন্দ্যের জন্য শত শত টয়লেট, ওযু খানা, জেলা ভিত্তিক পাকঘরসহ বিভিন্ন অস্থায়ী সুবিধা স্থাপন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পাঁচটি ওয়াচ টাওয়ার এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

দাওয়াতে ইসলামের শিক্ষাবোর্ড ও মিডিয়া জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো মুসল্লির অংশগ্রহণে তিন দিনের ইজতেমা শুক্রবার বাদ জুম’আ আখেরি মোনাজাত এর মাধ্যমে সমাপ্ত হবে।

ইজতেমা কমিটির জিম্মাদার মুহাম্মদ কামাল আত্তারী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক কাদেরী সহ অন্যান্য জিম্মাদারগণ অংশগ্রহণকারীদের আখেরি মোনাজাতে যোগ দিতে আহবান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy