কর্নেল রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদোয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও দুই পুলিশ কর্মকর্তার

2025-12-24T13:03:29+00:00
2025-12-24T13:03:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামপুরায় ২৮ হত্যা মামলা
কর্নেল রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১:০৩ পিএম   (ভিজিট : ৭০)
X

রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদোয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এ সময় আসামিপক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেপ্তার আছেন দুই সেনা কর্মকর্তা। তাদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার ওসি মশিউর রহমান পলাতক আছেন।

এর আগে, রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি ও আসামিপক্ষ অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় বিজিবি কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন কর্নেল রেদোয়ানুল ইসলাম। আন্দোলন দমনে সরাসরি ছাত্রজনতাকে গুলি করেছেন তিনি, যা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়।

তবে এসব অভিযোগ থেকে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিপক্ষ।





  বিষয়:   রামপুরা  ২৮ হত্যা  মামলা  কর্নেল রেদোয়ান 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy