শীতে কাবু ইসলামপুর, জনজীবনে চরম ভোগান্তি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর উপজেলায় টানা কয়েক দিনের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে

2025-12-24T13:13:25+00:00
2025-12-24T13:13:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শীতে কাবু ইসলামপুর, জনজীবনে চরম ভোগান্তি
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১:১৩ পিএম   (ভিজিট : ১২৬)
X

জামালপুরের ইসলামপুর উপজেলায় টানা কয়েক দিনের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে দিনের বড় অংশে সূর্যের দেখা মিলছে না, ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে।

প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্করা। শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এম.এ. আবু তাহের জানান, চর্মরোগ, ডায়রিয়া ও ঠান্ডাজনিত নানা সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

শীত থেকে রক্ষা পেতে অনেক মানুষ খড়কুটো ও কাঠ জ্বালিয়ে রাস্তার পাশে বা খোলা স্থানে আগুন পোহাচ্ছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা চরম দুর্ভোগে পড়েছেন। তীব্র শীতের কারণে অনেকেই কাজের সন্ধানে ঘর থেকে বের হতে পারছেন না, ফলে তাদের আয়-রোজগার কার্যত বন্ধ হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, শীতবস্ত্র ও অন্যান্য সহায়তা না পেলে নিম্নআয়ের মানুষের কষ্ট আরও বাড়বে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy