মানিকগঞ্জে সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা এবং গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।বুধবার (২৪

2025-12-24T13:41:48+00:00
2025-12-24T13:46:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১:৪১ পিএম  আপডেট: ২৪.১২.২০২৫ ১:৪৬ পিএম  (ভিজিট : ১৭৯)
X

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা এবং গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় ভাষা শহীদ রফিক চত্বরে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিএম খোরশেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা, চ্যানেল আই প্রতিনিধি গোলাম ছারোয়ার ছানু; প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী; বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী; মানিকগঞ্জ সম্পাদক পরিষদের কার্যনির্বাহী পরিষদ সদস্য আমিনুল হক আকবর; টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি ইউসুফ আলী; যুগ্ম সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি মঞ্জুর রহমানসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। অবিলম্বে সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

কর্মসূচিতে মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy