আখাউড়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ মিছিল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ও

2025-12-24T13:49:17+00:00
2025-12-24T13:49:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ মিছিল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১:৪৯ পিএম   (ভিজিট : ২০৪)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের (একাংশ) উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর এলাকা।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আবুল ফারুক বকুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন সোহাগ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ, উপজেলা যুবদল নেতা আসসাদিক ভূঁইয়া গালিব, মো. মোরাদ খাঁন, উপজেলা মহিলা দলের নেত্রী জান্নাত পারভীন স্মৃতি, তাহমিনা আক্তার মিনুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর সকালে দেশে ফিরছেন। তার এই আগমনে নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা আরও বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশাবাদী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy