ফেনী-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মজিবুর রহমান

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ সংসদীয় আসনের জন‍্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান ঈগল প্রতীকের

2025-12-24T15:09:34+00:00
2025-12-24T15:12:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেনী-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মজিবুর রহমান
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:০৯ পিএম  আপডেট: ২৪.১২.২০২৫ ৩:১২ পিএম  (ভিজিট : ১২১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ সংসদীয় আসনের জন‍্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ফেনী জেলা প্রশাসক মিজ মনিরা হকের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়পত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টি’র যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহবায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল,ফেনী জেলার আহবায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকী, সদস্যসচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, মানুষের কাছে নিজের যোগ‍্যতা প্রচার করে, নিজেকে খুব ভালো মানুষ হিসেবে উপস্থাপন করে ভোট চাওয়া আমার কাছে কখনোই সভ‍্য-ভদ্র কাজ মনে হতোনা। কিন্তু আজকে এই নির্বাচন করতে এসে অনিচ্ছা সত্ত্বেও সেরকম কাজ করতে হবে। বলতে হবে আমি অন‍্যদের চেয়ে যোগ‍্য আমাকে ভোট দিন। কিন্তু আমি সেটা বলতে বা করতে চাইনা। আমি বরং আমার অযোগ্যতার কথা বলতে চাই। এটা আমার প্রথম নির্বাচন, জনপ্রতিনিধি হিসেবে আমার অতীত কোন অভিজ্ঞতা নাই। আমি ছাত্র অবস্থা থেকে প্রায় ৩৫ বছর তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত রাজনীতি করেছি, নির্যাতন নিপীড়ন জেল জুলুম সহ‍্য করেছি কিন্তু ইনশাআল্লাহ কোথায় মাথা নত করে পরাজিত হই নাই। আমার বহু সার্টিফিকেট আছে কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করার কোন সার্টিফিকেট নাই। 

ফেনীর জনগণের কাছে আমি মূলত: একটা অভিজ্ঞতার সার্টিফিকেটের জন‍্য ও একটি বিষয়ে বিচার চাইতে এসেছি। নতুন রাজনৈতিক দল ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে এসে আমাকে কিছু লোক খুব অপমাণ করেছে। তারা বলেছে আমাদের কোন বেইল নাই। নতুন দলের কোন খাওয়া নাই। আমাদের কয়টা ভোট আছে ইত‍্যাদি ইত‍্যাদি। 

জনাব মঞ্জু বলেন, আমার ফেনীর জনগণ বিচার করবে ৫৪ বছর ধরে দেশে যে ভুল রাজনীতি চলছে তার বাইরে গিয়ে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি তা কি ভুল? তার কি আসলেই খাওয়া নাই? নতুন রাজনীতি মানুষ চায় কিনা; নতুন রাজনীতির পক্ষে কয়টা ভোট আছে তার ফায়সালা করবে ফেনী-২ এর জনগণ। ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা যে রায় দেবেন তা আমি মাথা পেতে নেবো। 

তিনি বলেন, ফেনীর উন্নয়নের জন্য কারও ওয়াদার দরকার নাই। ফেনীতে যদি সন্ত্রাস না হয়, চাঁদাবাজি না হয়, রাজনৈতিক দলের কেউ কারও দোকান-বাড়ি-জায়গা ইত্যাদি দখল না করে, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেয়, এক দলের উপর আরেক দল হামলা না করে তাহলেই আলহামদুলিল্লাহ আর কিছুর দরকার নাই। ফেনী হবে বাংলাদেশের সবচাইতে বেশী উন্নত, সুন্দর, শান্তিপূর্ণ ও স্মার্ট জেলা ও শহর। তিনি ফেনীকে সকল ধরনের দূষণমুক্ত রাখার জন‍্য রাজনৈতিক ঐক‍্যের উপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy