তারেক রহমানকে বরণে মাগুরা থেকে ঢাকায় ১০ হাজার নেতাকর্মী

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মাগুরা জেলায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের

2025-12-24T15:22:47+00:00
2025-12-24T15:27:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারেক রহমানকে বরণে মাগুরা থেকে ঢাকায় ১০ হাজার নেতাকর্মী
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:২২ পিএম  আপডেট: ২৪.১২.২০২৫ ৩:২৭ পিএম  (ভিজিট : ৪৮)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মাগুরা জেলায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জেলা সদরসহ শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম বলেন, ইতোমধ্যে মাগুরা জেলা থেকে অনেক নেতাকর্মী ও সমর্থক ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাসা কিংবা হোটেলে অবস্থান করছেন।এছাড়াও মাগুরা সদর উপজেলা থেকে সবচেয়ে বড় বহর ঢাকায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা জেলা থেকে অন্তত ১০ থেকে ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে তারা আশা করছি। জেলার প্রতিটি ইউনিট থেকে বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত ব্যবস্থাপনায় নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।
তিনি আরও বলেন, অনেক নেতাকর্মী নিজে থেকেই আগেভাগে ঢাকায় যাচ্ছেন। যাদের ঢাকায় আত্মীয়স্বজন রয়েছেন, তারা সেখানে অবস্থান নিচ্ছেন, আর অন্যরা হোটেলে থাকছেন। দীর্ঘদিন পরে তারেক রহমানকে বরণ করতে মানুষের আগ্রহ অত্যন্ত বেশি।

মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ বলেন, মাগুরার দুইটি সংসদীয় আসন থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন তারেক রহমানকে বরণ করতে। জেলার চারটি উপজেলা থেকে নেতাকর্মীদের বহনের জন্য অন্তত ৫০টি বাস ও প্রায় ১৫০টি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। এসব যানবাহন বুধবার রাত ১০ টার মধ্যে নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy